বুধবার, ২০ মে ২০২৬

শেখ হাসিনাতেই আস্থা

মেট্রোরেলে চড়লেন প্রায় ৩ শ’ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩০০ সাংবাদিক ভ্রমণ করলেন মেট্রোরেল। প্রেস ক্লাব থেকে যাত্রা করে উত্তরার উত্তর স্টেশনে নেমে মেতেছিলেন তুমুল আড্ডায়। সঙ্গে ছিলো সঙ্গীত শিল্পী বৃষ্টি দে’র কণ্ঠে চমৎকার সব গানের পরিবেশনা। প্রায় দেড় ঘণ্টার ওই আড্ডায় যোগ দিয়েছেলেন সিনিয়র সাংবাদিকরাও।

রবিবার সকাল পৌনে ৯টায় প্রেস ক্লাব স্টেশন থেকে যাত্রা শুরু করে সোয়া ৯টায় উত্তরা উত্তর স্টেশনে পৌঁছান সাংবাদিকরা।

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার মধ্য মণি প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। তার হাত ধরেই গত ১৫ বছর বাংলাদেশ শুধু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বাংলাদেশের বদলে যাওয়ার গল্প তার হাত ধরেই। মেট্রোরেল, পদ্মা সেতু, দোহাজারী-কক্সবাজার রেলপথ, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দররের তৃতীয় টার্মিনাল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে এরকম বহু স্থাপনা তৈরি হয়েছে গত ১৫ বছরে। যেগুলো এখন বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন।

বাংলাদেশের এগিয়ে যাওযাকে সমর্থন জানিয়ে শেখ হাসিনাতেই আস্থা রাখতে চান বাংলাদেশের মানুষ। দেশের উন্নয়ন, অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সাধারণের মত দেশের সাংবাদিক সমাজও ‘শেখ হাসিানেতই আস্থা’ রাখতে চান।

বাংলাদেশ অবজারভারের সম্পাদক ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদসহ সিনিয়র সাংবাদিকরা।

সকালের নাস্তা শেষে গান পরিবশেন করেন শিল্পী বৃষ্টি দে। গানের শেষে সকল সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফটোসেশন।

সবেশেষে সাংবাদকিরা সকাল ১১টা ১০ মিনিটের মেট্রোরেল চড়ে আবারও প্রেস ক্লাব আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায়...

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায়...

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক...

আরও পড়ুন

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায় সিজ্জলকে ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় লেমন গ্রাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা...

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন ।আজ ১৯ মে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৯...