বুধবার, ৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত লাশ, খুন না আত্মহত্যা, আটক-২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন বন্দর এলাকা থেকে নাসরিন আক্তার প্রমি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৬ নভেম্বর) রাত ৯ টার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বন্দর এলাকার ভিকটিমের শুশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাসরিন আক্তার বন্দর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী ও বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের মো. আবদুল সবুরের মেয়ে।

এদিক ঘটনার পরপরই স্থানীয়রা ভিকটিমের স্বামী জয়নাল আবেদীন (২২) ও শাশুড়ী মনোয়ারা বেগমকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত দেড় বছর আগে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পশ্চিমচাল গ্রামের মো. সবুরের মেয়ে নাসরিনের (ভিকটিম) সাথে একই উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকার মো. জসিম মিয়ার ছেলে জয়নাল আবেদীনের সাথে সামাজিক ভাবে বিয়ে হয়।

এরপর থেকে বিভিন্ন ছোট খাটো বিষয় নিয়ে ভিকটিমের সাথে স্বামী জয়নাল, শাশুড়ী মনোয়ারা বেগম ও ননদ তাহমিনা আক্তার তানিয়া ঝগড়াঝাটিসহ মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। পরে ভিকটিম এসব নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে যায়। এর কিছুদিন পর স্বামী এসব ঘটনা আর করবে না বলে আবার ভিকটিমকে শুশুর বাড়িতে নিয়ে যায়।

ঘটনার দিনও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের সাথে শুশুর বাড়ির লোকজনের ঝগড়াঝাটি, অসভ্য ভাষায় গালিগালাজসহ মারধর করে।

পরে একই দিন রাতে শ্বশুর বাড়ির লোকজন ভিকটিমের বাপের বাড়িতে ফোন করে জানায়, ভিকটিম রুমের মধ্যে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে ভিকটিমের পরিবারের দাবি শ্বশুর বাড়ির লোকজনের শারিরীক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ভিকটিম আত্মহত্যা করে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী এসআই মো. মামুন ব্যস্ত আছি বলে সাংবাদিকদের বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার মামলা করেছে। এখন পর্যন্ত ওই ঘটনায় দুজন আটক আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...