শুক্রবার, ১৫ মে ২০২৬

কর্ণফুলীতে ট্রাকের হেলপারকে পিষে মারল চালক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ১৫ নম্বর ঘাটে ট্রাকের চাপায় মো. মাসুম (১৮) নামে একই ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বেলা এগারোটার দিকে কর্ণফুলী থানাধীন সিইউএফএলের ১৫ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো. জহির হোসেন। নিহত মো. মাসুম বরিশাল জেলার মুলাদী গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ নম্বর ঘাট এলাকায় (ঝিনাইদহ -ট ১১-০৫৭১) গ্যাসবাহী ট্রাকটির উপরে ড্রাইভার (অজ্ঞাত) ঘুমাইছিল এবং নিচে হেলপার (ভিকটিম) মাসুম ট্রাকের নিচে ঘুমাইছিল। হঠাৎ করে ড্রাইভার ঘুম থেকে উঠে গাড়ি চালাতেই নিচে চাপা পড়ে হেলপার। তখন ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিও জব্দ আছে। চালক পলাতক রয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সাতকানিয়া উপজেলায় দুই চাচাতো বোন স্কুল ফাঁকি দিয়ে মৎস্য প্রজেক্টে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ছোট বোনের সামনেই ছুরির ভয় দেখিয়ে ১৬...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...