মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পাহাড়ের ভাঁজে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পাঁচ কোটি টাকা এবং মাটিরাঙায় চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে দুইটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে

রবিবার( ৫ নভেম্বর ) বিকেলে নির্মিতব্য এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাজার হাজার কোটি টাকার নিত্য নতুন প্রকল্প উদ্বোধন করছেন, আর বিএনপি-জামাত সেই ২০১৩/১৪ সালের মতো পুড়িয়ে মানুষ মারছে। হরতাল-অবরোধের নামে আগুন সন্ত্রাস চালিয়ে এদেশের নিরীহ মানুষের জান-মালের ক্ষতিসাধন করছে। এদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করে দেশে অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টির জন্য পাঁয়তারা করছে তারা।

খাগড়াছড়ির সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা স্বস্তি প্রকাশ করে বলেন, এসব স্টেডিয়ামে খেলবে আমার-আপনার ভবিষ্যত প্রজন্ম। তারা একদিন দেখবেন, এই মাঠে খেলেই জয় করবে দেশ-বিদেশ। যেমনটি করেছে, তৃষ্ণা চাকমা, আনাই-আনুচিং, মনিকা-রুপনা ও ঋতুপূর্ণাসহ অনেকেই। পরে তিনি দলীয় নেতাকর্মী, উপস্থিত সবস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

স্টেডিয়াম দুটির ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা ও খোকনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান ও সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন, সাংবাদিক নেতা নুরুল আজমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...