মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের কুহালং ইউনিয়নে ডলুপাড়া এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

শনিবার (০৪ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশসিং এমপি প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে ডলুপাড়া মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বার্ডের বাস্তবায়নে ২ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে ১টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৭টি কাজের উদ্বোধন করেন।

পরে মন্ত্রী পার্বত্য জলা পরিষদের বাস্তবায়নে ৯০লক্ষ টাকা ব্যয়ে ২টি উন্নয়ন কাজের উদ্বোধন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ৭০লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে ১০০০ মিটার একটি পাকা রাস্তার উদ্বোধন করেন।

পরে মন্ত্রী স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে, সকলক্ষেত্রে উন্নয়নের জোয়ার।

এসময় মন্ত্রী আগামীতেও দেশের উন্নয়নে সবাইকে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহবান জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মিজানুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, ৩২৪নং চেমী মৌজার হেডম্যান পুলু প্রু, পার্বত্য জেলা পরিষদর নির্বাহী প্রকশলী মাঃ জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাদরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মাহাম্মদ ইয়াছির আরাফাত, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি পাইহ্লা অং মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...