মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা 

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া উপজেলায় টিভির রিমোট না দেওয়ায় দাদীর সাথে অভিমান করে আনিকা আক্তার (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে আমিরাবাদ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড সুখছুড়ি নয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আনিকা আধুনগর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে আক্তার হোসেন ড্রাইভারের এর কন্যা ।

নিহতের দাদি নুরুজ্জাহান বেগম বলেন, রাত আনুমানিক দশটা বাসায় টিভি দেখার সময় আমার কাছ থেকে টিভির রিমোট চাইলেন আমি রিমোট দিতে অস্বীকৃতি জানায় এবং নাতনি অভিমান করে অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় ।

কিছুক্ষণ পরে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে দরজা ধাক্কা দেওয়ার পরেও না খুললে জানালা দিয়ে দেখতে পাওয়া যায় আনিকা ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আছে। পরে আমার ছেলে ঘরের সিলিংয়ের উপর দিয়ে রুমে ডুকে আমার নাতিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জিয়াবুল ইসলাম জানান, আনিকা আকতারের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান,  শিক্ষার্থী আনিকা আকতারের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে যথাযথ আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...