শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চন্দনাইশ দোহাজারীতে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবের উদ্বোধন

সৈয়দ শিবলী ছাদেক কফিল

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রা.) লিমিটেড’র শাখা উদ্বোধন করা হয়েছে।

আজ ৩ নভেম্বর (শুক্রবার) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি।

উদ্বোধক ছিলেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রা.) লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ডা. বিশ্বনাথ দাশ।

শেভরণ- দোহাজারী শাখার সহকারী পরিচালক পুলক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. লোকমান হাকিম, শেভরন’র চেয়ারম্যান ডা. মো. ফরিদুল আলম, শেভরনের পরিচালক (এডমিন) ডা. বিদ্যুৎ কান্তি বিশ্বাস, পার্চেজ ডিরেক্টর প্রফেসর ডা. মো. ইকবাল হোসাইন, ডিরেক্টর এণ্ড হেড অব অপারেশন মো. আলী আলমাহের গোলাম তাসাদ্দেক মুর্তজা, জিএম পুলক পারিয়াল, চন্দনাইশ মুক্তিযোদ্ধা কমাণ্ডার জাফর আলী হিরো।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শেভরণ-দোহাজারী শাখার চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ম্যানেজিং ডিরেক্টর গনেশ দে, দোহাজারী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি বিল্লাল হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুস শুক্কুর, কৃষকলীগ নেতা নবাব আলী, কানাইমাদারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, লেখক-সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল, দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির বাবলু, সেক্রেটারি আজগর আলী সেলিম, সাংবাদিক মুহাম্মদ এরশাদ, একাউন্স ম্যানেজার সঞ্জয় দাশ প্রমুখ।

সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন- চিকিৎসক, রোগী ও সংশ্লিষ্টরা আন্তরিক হলে বিদেশ যেতে হবে না। দেশেই উন্নত চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ আরোগ্য লাভ সম্ভব। দোহাজারীর মত জনগুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান খুবই প্রয়োজন। এতে রোগী সাধারণের সেবা ও মালিকদের আর্থিক লাভ দুটিই হবে। তবে, ব্র্যান্ড প্রতিষ্ঠান শেভরনের গুণগত মান ধরে রাখতে হবে।

পরিচালকবৃন্দ বলেন, চাহিদার কারণে চট্টগ্রামের স্বনামধন্য শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর দোহাজারীতে শাখা উদ্বোধন করা হয়। আর্থিক নয়, গণমানুষের কল্যাণে শেভরণ পরিবার কাজ করে আসছে, ভবিষ্যতেও মানুষের কল্যানে আধুনিক ও উন্নয়ন চিকিৎসা সেবা প্রদান করা হবে। উদ্বোধনী দিনেই অনেক রোগী তাদের আস্তা এবং ভালোবাসার প্রতিষ্ঠান শেভরণে সেবা নিতে আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...