বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এই যে বিএনপি এত লোকের সমাগম করলো কিন্তু দিন শেষে তার ফসল ঘরে তুলতে পারেনি। তাহলে এসব করে লাভ কি। কিছুই হবে না, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বর্তমান সরকারকে উৎখাত করার মত শক্তি বা সামর্থ্য কোন বিরোধী দলে নেই। নির্বাচনের পূর্বে মাঠের আন্দোলনে বিরোধী পক্ষ থাকবে এটা
স্বাভাবিক কিন্তু দিন শেষে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিৎ।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে চলমান রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সাম্যবাদী দল মিরসরাই শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক শিল্প মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া।
১৪ দলীয় জোটের শরিক দলের শীর্ষ এ নেতা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন চাওয়ার বিষয়টি পূর্নব্যক্ত করে বলেন, ‘চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা আমাদের মোশাররফ ভাই। যিনি মিরসরাই আসন থেকে সাত বার এমপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি নিজেই নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। অতএব তিনি নির্বাচন না করলে সে ক্ষেত্রে আমি নিজেকে জোটের মনোনয়নের যোগ্য দাবিদার বলে মনে করছি।’
মিরসরাই আসনে জোটের হয়ে সম্ভাব্য অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে দিলীপ বড়ুয়া বলেন, ‘রাজনীতিই আমার পেশা। এর বাইরে আমি কিছু করিনি। জীবনে এ পর্যায়ে এসে আমার নিজের এলাকা থেকে নির্বাচন করবো এটা আমার রাজনীতির প্রাপ্তি মনে করছি। আমি আশা করবো আমাদের জোট থেকে অপরাপর যেসকল বন্ধুরা মনোনয়ন চাইছেন তারা সিনিয়র হিসেবে আমাকে সমর্থন করবে।’
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট দীর্ঘতম বড়ুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের সভাপতি রণজিত বড়ুয়া, হাইতকান্দি ইউনিয়েন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নুরুল আলম ও ছাত্রনেতা চিরঞ্জিত বড়ুয়া।
