বুধবার, ২০ মে ২০২৬

আদালতের আদেশ অমান্য

সাতকানিয়ায় অবৈধ দখলে থাকা ৩ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় আদালতের আদেশ অমান্য করে সরকারি জমি দখলে রাখায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সাতকানিয়া-বাঁশখালী সীমান্ত এলাকার
এওচিয়া ইউনিয়নের ছনখোলা ইল্লাল্লাহ ট্রাষ্টের পাশে আনুমানিক ২১ একর জায়গার উপর নির্মিত ১২টি টিনের ঘর উচ্ছেদ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, চলতি বছরের ২৩ মে আদালতের আদেশের প্রেক্ষিতে সাতকানিয়া উপজেলা ভূমি অফিস থেকে অবৈধ দখলদারদের সরকারি জমির দখল ছেড়ে দেয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়। তবুও দখলদাররা উক্ত জায়গা অবৈধ দখলে রাখায় গতকাল (বৃহস্পতিবার) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরাফাত সিদ্দিকী অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করে।

উচ্ছেদ অভিযানে স্থানীয় চেয়ারম্যান আবু ছালেহ, পুলিশ, আনসার ও চৌকিদারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী বলেন, আমরা ৬ মাস আগে বার বার নোটিশ করে এবং সরেজমিন এসে বলেও গেলেও তারা কথা শোনেনি। তাই আদালতের নির্দেশমতো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

চট্টগ্রামে রাস্তায় ছিটকে পড়া সেই পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে...

নিত্যপণ্যে বাড়তি দাম আদায়: চট্টগ্রামে তিন অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বাজারে...

আরও পড়ুন

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২০ মে) বেলা সাড়ে...

চট্টগ্রামে রাস্তায় ছিটকে পড়া সেই পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে চালকের ধাক্কায় আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) মারা গেছেন।বুধবার (২০ মে) সকালে চমেক হাসপাতালের...