রবিবার, ১৬ আগস্ট ২০২৬

গুজব ছড়িয়ে পোশাক শ্রমিদের বিভ্রান্ত করার অপচেষ্টা

সেই ‘মৃত’ জোসনাকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক শ্রমিক জোসনা বেগমকে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই ‘মৃত’ পোশাক শ্রমিক জোসনা বেগমকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (২ নভেম্বর) র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম জানান, গত ৩১ অক্টোবর মিরপুরের একটি তৈরি পোশাক কারকানায় সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবকে ঘিরে বুধবার দিনভর পোশাকশ্রমিকরা আন্দোলন চলতে থাকে। এ পরিপ্রেক্ষিতে র‌্যাব-৪ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। তখন তারা দাবি করেন, তৈরি পোশাকশ্রমি জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে।

এএসপি মাজহারুল ইসলাম বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি এবং তদন্ত শুরু করে। পরে গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ নিখোঁজ জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন।

এদিকে, ঢাকা ও এর আশপাশের এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুর-কোনাবাড়ী এলাকার পোশাক কারখানাগুলোর নিরাপত্তা জোরদারে করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্ধারণ হবে। বর্ধিত এ বেতন কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। বুধবার মালিক-শ্রমিক ও নিম্নতম মজুরি বোর্ডের সভা শেষে এ কথা জানান বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান জানান, সব কিছু বিবেচনা করে মজুরি বৃদ্ধি করতে হবে। আগামী সভায় লিখিত আকারে আমরা বোর্ডের কাছে উপস্থাপন করা হবে।

এর আগে ২২ অক্টোবর বোর্ডের কাছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দেয় শ্রমিকপক্ষের প্রতিনিধি। একই দিন শ্রমিকপক্ষের প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষের প্রতিনিধি নূন্যতম মজুরি মাত্র দুই হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...