শনিবার, ১৩ জুন ২০২৬

অবরোধে ফাঁকা রাজধানীর রাস্তাঘাট, দুর্দশার মুখে খেটে খাওয়া মানুষ

বিশেষ প্রতিনিধি

বিএনপি জামায়াতসহ অন্যান্য দলগুলোর ডাকা তিনদিনের অবরোধ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অবরোধের কারণে রাজধানীর রাস্তাঘাট ফাঁকা থাকলেও অফিসগামী যাত্রীরা ছিলো বিপাকে। আর সবচেয়ে বেশি দুর্দশার মুখে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনের রোজগার না হলে যাদের চলে না তারা বলছেন, এই অবরোধ তাদের কথা ভেবে ডাকা হয়নি, এতে খুব বেশি সমর্থন পাবে না বিএনপি।

রিকশাচালক রুবেল মিয়া বলেন, ‘আজকে ঘরে বাজার নিয়া যাইতে পারুম না। মাইসেনের মনে আতঙ্ক, বাহিরে বাহির হইতে চায় না। ২৫০ গ্রাম কইরা প্রত্যেকটা জিনিস কিনলেও ৪০০-৫০০ টাকার লাইগা যায়। ৫০ – একশো টাকা যাই আয় হইবো সেইটা নিজেরই বাহিরে খাওনে লাইগা যাইবো। বাসায় মানুষ গুলান মুখে কি দিমু সেই চিন্তায় টিকটাছি না। আমরা তো কোন পক্ষের না, আমরা চাই সব কিছু স্বাভাবিক চলুক। পেটে ভাত জুটুক।’ পাশে বসে থাকা আরেক রিকশাচালক বলে উঠেন, ‘অবরোধে তাগো কিসু মিলবে কিনা জানি না, আমগো পেটে লাথি।’

কাকরাইল এলাকায় কথা হয় শুভদিন ইসলাম নামে এক মার্কেটিং কর্মীর সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকে একটা ভয় ছিলো কি হয় না হয়। বের হবো কি না। কিন্তু আমার তো সেলসে কাজ কমিশনে বেতন। তাই একটু বেলা করেও হলেও বের হইছি। দেখলাম পরিস্থিতি ঠিক আছে, পুলিশ মোড়ে মোড়ে দাঁড়ানো। কিন্তু দোকানপাট তো এখনও বন্ধ।

বিজয় নগর মোড়ে বাসের জন্য অপেক্ষায় থাকা হৃদয় বলেন, ‘যেমনটা ভাবছিলাম, তেমন কিছুই দেখছি না। তবে রাস্তায় গাড়ি কম। এমনিতেই তো ঢাকায় গাড়ি পাওয়া কষ্টের। আর গাড়ি না থাকায় কষ্টটা আরও বেড়েছে। আধাঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ হেটে আসলা। একটা সমাধানে আসা উচিত মন্তব্য করে তিনি আরও বলেন, এরকম করে তো আমাদের ভোগান্তি, একটা ভয় নিয়ে চলাচল করা লাগে। বাসা বাহিরে বের হলে বাসার লোকেরা চিন্তায় থাকে। এইসব কিছুর সমাধান হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর জন্য আমরা কেন বিপদে পড়বো।

তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হলেও সকাল সকাল মাঠে নামেনি বিএনপি। সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। কাকরাইল, নাইটিঙ্গেল, ফকিরাপুল কিংবা বিজয়নগরেও বিএনপি নেতাকর্মীদের কাউকে অবস্থান নিতে দেখা যায়নি। এদিকে, বিএনপি-জামায়াতের অবরোধের নাশকতা ঠেকাতে রাজধানীর গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে...

আরও পড়ুন

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার(১৩ জুন) বিকেলে তিনি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...