চট্টগ্রাম-হাটহাজারী রোডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, রাতে খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করছি- আগুনে ৩ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ট্যানারি বটতল হাশেমী মাদ্রাসা গেইটের বিপরীত দিকের রাস্তার পাশে খালি বাসটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। রাত সাড়ে ৩টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
