বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

“ওয়াগ্যই পোয়ে” উপলক্ষ্যে ফানুস উড়ানো ও আতশবাজি উৎসব

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যদিয় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা)।

এ উপলক্ষ্যে (৩০শে অক্টোবর) সোমবার সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠে ফানুস উড়ানো উৎসব ও আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এছাড়াও উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা,জনপ্রতিনিধি, মারমা সম্প্রদায়ের হাজারো জনসাধারণ।

পরে মন্ত্রী আকাশে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন এবং ড্রাগন আকৃতির রথে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

এসময় রাজার মাঠে উৎবের মূল আকর্ষণ ফানুস উৎসব, ও আতশবাজি ফুটিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারী,যুবক যুবতীরা আনন্দ করে।এছাড়া ড্রাগন আদলে রথে বৌদ্ধ মুর্তিকে পুজো করেছে পূণ্য লাভের আশায়।

রাতের আকাশে ফানুসের আলো দুর থেকেও দৃষ্টি কাড়ছে হাজারো দর্শনার্থীদের,এই ফানুস উৎসব দেখার জন্য দুরদুরান্ত হতে অনেক পর্যটক সমবেত হয়েছে উৎসব স্থলে।

এসময় পার্বত্য মন্ত্রী প্রবারণা পূর্নিমা উপলক্ষ্যে পার্বত্য বান্দরবানের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান,দেশ বাসীর প্রতি শুভেচ্ছা জানান,এসময় তিনি বলেন বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে এই দিনে আমাদের প্রত্যাশা আমরা সকলেই স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবো।মন্ত্রী দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...