জামায়াত বিএনপির হরতাল নৈরাজ্য ও পুলিশ কর্মকর্তা হত্যার প্রতিবাদে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচীর আলোকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে আনোয়ারার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চাতরি চৌমুহনী মোড়ে এসে শেষ হয়।
এ সময় দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার পুলিশ কর্মকর্তা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং জামায়াত বিএনপির সন্ত্রাস নৈরাজ্য মোকাবেলয় রাজপথে থাকার ঘোষনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন থানা, কলেজ, ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
