রবিবার, ১৬ আগস্ট ২০২৬

‘বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে আছে আওয়ামী লীগ’

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

ঢাকায় বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি জামায়াতের নৈরাজ্য, হত্যা এবং অবৈধ হরতালের প্রতিবাদে বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে রবিবার (২৯ অক্টোবর) সকালে শান্তি র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শান্তি র‍্যালী বের করে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে সমাবেত হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান এর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাক্ষীপদ দাশ, সহ-সভাপতি দিপ্তি কুমার বড়ুয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর মেয়র মোঃ সামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক,অজিত কান্তি দাশ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, শ্রমিক লীগ সভাপতি,মুসা কোম্পানী, জেলা আওয়ামীলীগ সদস্য, মোঃ মহিউদ্দীন, জেলা আওয়ামীলীগ সদস্য, রাজু বড়ুয়া সহ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বান্দরবান সম্প্রতির জেলা, বান্দরবানের মাটি বীর বাহাদুরের ঘাটি, টানা ত্রিশ বছর বাংলাদেশ আওয়ামী লীগ, বীর বাহাদুরের হাত ধরে শেখ হাসিনার দুর্গ হিসেবে গড়ে উঠেছে এই বান্দরবান। এখানে যদি কোন নৈরাজ্য সৃষ্টি করা হয় তাহলে আওয়ামী লীগ রাজপথে থেকে তা প্রতিহত করবে।

বক্তারা আরো বলেন, বিএনপির অগ্নি সন্ত্রাস,অবৈধ হরতার দেশের মানুষ প্রত্যাক্ষান করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...