সোমবার, ১৫ জুন ২০২৬

বান্দরবানে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, অভ্যন্তরীণ স্বাভাবিক

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

দেশব্যাপী বিএনপি-জামাতের সকাল-সন্ধ্যা হরতালের ডাকে বান্দরবানেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যান্তরীণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের সমর্থনে বিএনপির কোন নেতাকর্মীদের রাস্তায় দেখা যায় নি।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বান্দরবান বাস স্টেশন থেকে কোন প্রকার দূরপাল্লার বাস স্টেশন ছেড়ে যায়নি।

পূরবী বাস চালক মোঃ রফিক জানান, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম -কক্সবাজারসহ দুরপাল্লার বাস ছেড়ে যায়নি তবে অভ্যন্তরীণ রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বান্দরবান শৈলশোভা বাস মালিক সমিতির কার্যনিরবাহী কমিটির সভাপতি অমল দাশ জানান, জেলার অভ্যন্তরে হরতালের তেমন প্রভাব না থাকায় জেলার অভ্যন্তরে রুমা-থানচি ও রোয়াংছড়ি উপজেলার সাথে সকল যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝুন্টু জানান, হরতালের কারনে আরাকান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সকাল থেকে জেলা শহর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী জানান, পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...