চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (আনুমানিক ৩০-৩৩) মরদেহ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ।
সদরঘাট নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯৯৯ সংবাদ পেয়ে শনিবার সকালে কর্ণফুলী কর্ণফুলী নদীর চরপাথরঘাটার দুই নম্বর ওয়ার্ড পোর্টল্যান্ড ঘাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশের পরনে ব্লাউজ ছিল। তবে ওই নারীর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি পুলিশ।
এসআই সঞ্জিব কুমার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ ও ওই নারীর পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
