সোমবার, ১৫ জুন ২০২৬

বান্দরবানে সরকার বিরোধী উস্কানিমূলক লিফলেট বিতরণ, ৯ শিবিরকর্মী আটক

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে সরকার বিরোধী লিফলেট বিতরনের দায়ে ৯ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের আর্মি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা সবাই বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র বলে জানা যায়।

পুলিশ জানায়, বেশ কিছু দিন শহরের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী পোস্টার লাগানো, চাঁদা আদায় ও লিফলেট বিতরন করে আসছিল শিবির কর্মীরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে আর্মি পাড়া এলাকায় অভিযান চালায় বান্দরবান সদর থানার পুলিশ। এসময় দুটি বিল্ডিং এ অভিযান চালিয়ে শিবিরের ৯ কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে বিভিন্ন চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন বই ও সরকার বিরোধী লিফলেট পাওয়া যায়। আটকৃতরা জেলার বিভিন্ন উপজেলা ও বাইরের জেলার শিক্ষার্থী। তারা শহরের আর্মি পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে পড়াশোনা করত।

আটককৃতরা হলেন- বান্দরবান সরকারি কলেজ ছাত্রশিবির কর্মী মুক্তার হোসেন (২১), জাকের উল্যাহ (২৫), কক্সবাজার জেলার রামুর কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্র শিবির কর্মী কলিম উল্লাহ (২৪), ছাত্র শিবির সমর্থক মোঃ ফরহাদ (১৭), আব্দুল্লাহ আল নাঈম (১৮), আমজাদ মাহাবুব রিফাত (১৮), ইমরান হাসান আসিফ (১৮), কলিম উল্লাহ (২২), মোঃ হাসান সোহেল (২৩)। তারা সবাই বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, শহরের আর্মি পাড়া থেকে শিবিরের ৯ কর্মীকে আটক করা হয়েছে। তারা সরকার বিরোধী লিফলেট বিতরন করছিল এবং তাদের কাছে চাঁদা আদায়ের রশিদ ও বিভিন্ন বই পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...

ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভিন আক্তার (৫৫) নামের এক মহিলা অটোরিকশা যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তিনি ধর্মপুর ইউনিয়নের হাবিলাস তালুকদার...