মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ের জোরারগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাফায়েত মেহেদী,মিরসরাই

বিএনপি জামাতের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাই উপজেলার জোরারগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজি ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন অপু, বিধান কর, যুব ও ক্রীড়া সম্পাদক ইউপি সদস্য ফারুক মালুম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুজন, যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন সহ ৯ ওয়ার্ডের সভাপতি সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। আগামীতেও তিনি প্রধানমন্ত্রী ছাড়া কোন বিকল্প নেই। যথা সময়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করেন। যদি কোন ধরনের নাশকতা, জ্বালাও পোড়াও এর চেষ্টা করেন তাহলে পরিনতি ভালো হবে না। শান্ত জোরারগঞ্জকে অশান্ত করার অপচেষ্টা করবেন না। যদি অশান্ত করা পাঁয়তারা করে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ তা শক্ত হাতে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...