বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে আধুনিক বাস টার্মিনাল টানেলের উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে ২৬ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে,বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবানের বর্তমান বাসস্ট্যান্ড হয়ে প্রস্তাবিত কেন্দ্রীয় বাস টার্মিনাল হাফেজঘোনায় যাওয়ার পথে পাহাড়ি সড়কে নির্মিত ৫০০ ফুট আধুনিক বাস টার্মিনাল টানেল এর শুভ উদ্বোধন করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই টানেলটি।টানেল এর উদ্বোধনের ফলে বর্তমান বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমে আসবে এবং কাটা পাহাড় এলাকাটিতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধের শঙ্কা অনেকটাই কমে যাবে।

শুক্রবার (২৭শে অক্টোবর )সকালে বান্দরবান বাস স্টেশন এলাকায় টানেল এর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী,এসময় মন্ত্রী বলেন বাস-স্টেশনের এই সড়কের দুই পাশেই পাহাড়, প্রতি বছর বর্ষায় পাহাড় ধ্বসে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়,এই পাহাড় ধ্বসের কারনে সাইড ওয়াল দিতে গিয়ে সমস্যার স্থায়ী সমাধানের জন্য টানেলটি নির্মাণ করা হয়েছে।এটি নির্মাণের ফলে চারপাশে থেকে যেমন পাহাড় ধ্বসে ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে পাশাপাশি পর্যটন নগরী বান্দরবান আগত পর্যটকদের যাতায়াতে ভোগান্তি কমে আসবে এবং এটি একটি দর্শনীয় স্থান হবে।আগামীতে টানেল এর অভ্যন্তরে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন ওয়াল পেইন্টিং করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে হাফেজগোনা এলাকায় রুমা বাস-স্টেশন এর নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

এছাড়াও মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ১০ টি উন্নয়ন প্রকল্পে ৮ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে,BHDC স্পোর্টস সেন্টার নির্মাণ,৫০ লক্ষ টাকা ব্যয়ে,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রেষ্ট হাউজ জামেমসজিদের জায়গায় মার্কেট নির্মাণ,৪৪ লক্ষ টাকা ব্যয়ে,বান্দরবান পৌর এলাকার উজানী পাড়া ৫নং ওয়ার্ডের বায়তুন নূর জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ,৪৪ লক্ষ টাকা ব্যয়ে,বান্দরবান সদর ইউনিয়নের লেমুঝিড়ি জ্ঞান দর্শন আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র নির্মাণ,৪০ লক্ষ টাকা ব্যয়ে,বান্দরবান ঠিকাদার কল্যাণ সমিতির ভবন নির্মাণ,৯০ লক্ষ টাকা ব্যয়ে,বান্দরবান কারাতে ক্লাব নির্মাণ,১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে,মেঘলা জুনিয়ার হাই স্কুল নির্মাণ,৬০ লক্ষ টাকা ব্যয়ে,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রাস্তা হতেকমিউনিটি সেন্টার সংযোগ সড়কে ঝুলন্ত ব্রীজ নিৰ্মাণ,৫২ লক্ষ টাকা ব্যয়ে,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্ত্বরে একটি বৌদ্ধ বিহারনিৰ্মাণ,১ কোটি টাকা ব্যয়ে,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ সহ সর্বমোট ১৪ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন।পরে মন্ত্রী স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ,পৌরসভার মেয়র,মোঃ সামসুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী,আবু বিন ইয়াছির আরাফাত,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...