রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) নির্বাচনী পরীক্ষায় ফেল গলায় ফাঁস দিয়ে ইয়াছিন আরাফাত আলিফ (১৬) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ উকিল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইয়াছিন আরাফাত আলিফ ওই এলাকার মেসবাহ উদ্দিনের দুই সন্তানের সবার বড়। সে সীতাকুন্ড উপজেলার বড় দারোগারহাট আবদুর রউফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থী ছিলো।

ইয়াছিন আরাফাত আলিফের চাচা মো. নুর হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় তার টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। টেস্ট পরীক্ষায় খারাপ হওয়ায় কাউকে না জানিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত গোষণা করেন। সে বড় দারোগারহাট আবদুর রউফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।

বড় দারোগারহাট আবদুর রউফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষক বিকাশ চন্দ্র দেব বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় সরকারি নিয়মানুযায়ী ১ বিষয়ের বেশী খারাপ করলে ফরম ফিলাপ করানোর বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ৪ সাবজেক্ট পর্যন্ত অনুমোদন দিয়েছি। ইয়াছিন আরাফাত আলিফ ৭-৮ সাবজেক্ট খারাপ করেছে। তবে অকৃতকার্য শিক্ষার্থীদের কোন মন্দ কথা বা শাস্তি দেওয়া হয়নি বলে জানান তিনি।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাসুদ খান বলেন, এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ইয়াছিন আরাফাত আলিফ আত্মহত্যা করে। পরিবার থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে সুরতহাল শেষে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...