মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বান্দরবান জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, আমি যদি এ দেশের নাগরিক হই,যেখানে সবকিছু মিলে সার্বজনীন, সকল মানুষের জন্য যা সব থেকে বেশি প্রয়োজন, যে খানে শ্রেনীর কোন বিভেদ নাই সেইটি আমার পরিচয় হলো আমার পাসপোর্ট।

মহান জাতির মহান নেতা জাতীর জনক বঙ্গবন্ধুর কারনে আজ আমার দেশের পাসপোর্ট আমরা ব্যবহার করতে পারছি।বর্তমান সরকারের স্মার্ট উন্নয়নের ফলে এখন যে কোন সেবা জনগনের দোরগোড়ায় পৌছে গেছে।

বৃহস্পতিবার ২৬ শে অক্টোবর সকালে জেলার পৌর এলাকার বালাঘাটা,ব্রিগেড এলাকায় বান্দরবানে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ।

গণপূর্ত বিভাগ এর বাস্তবায়নে, ১৬ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশী নাগরিকদের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, নিরাপদ ও উন্নতমানের পাসপোর্ট ও ইমিগ্রেশন সেবা এবং বাংলাদেশে আগত সকল বিদেশী নাগরিকদের জন্য উন্নত মানের ভিসা সেবা প্রদান করছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি,এএফডব্লিউসি, পিএসসি, জি এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,জেলা প্রশাসক,শাহ্ মোজাহিদ উদ্দিন,জোন কমান্ডার, লেঃ,কর্নেল মাহমুদুল হাসান,জেলা পুলিশ সুপার,সৈকত শাহীন,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পৌর মেয়র মোঃ সামসুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সরকারী বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, বলেন জনসংখ্যা অধ্যুষিত এই জেলার সকল নাগরিক সানন্দে ও সহজ ভাবে পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট ও ই-গেইট ব্যবহারের মাধ্যমে ডিজিটালাইজড ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণের নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নাগরিকদের পাসপোর্ট সেবার মানন্নোয়নে এবং দ্রুত ও নিরাপদ ইমিগ্রেশন সেবা নিশ্চিতকল্পে অত্র অধিদপ্তরের প্রতিটি সদস্য সদা সচেষ্ট।তিনি পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের হয়রানি লাঘবের ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...