মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

গত তিনদিন চিকিৎসাধীন থাকার পরও রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা এম এ নুরুন্নবীর (৪৫) মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে সে।

নুরুন্নবী উপজেলার পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। সে পদুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। আজ বিকাল সাড়ে ৪টার দিকে পদুয়া ব্রীজঘাটা ফুটবল খেলার মাঠে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে নুরুন্নবীর এমন মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামানা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গতঃ এর আগে গত সোমবার (২৩ অক্টোবর) পদুয়া ইউনিয়নের বটতল এলাকায় মোটরসাইকেলের সাথে কাঠ বোঝাই চাঁদের গাড়ির (জীপ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতা নুরুন্নবী ও বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মেম্বার গুরুতর আহত হলে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হেলাল মেম্বারকে মৃত ঘোষণা করেন। এবং আহত নুরুন্নবীর অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করলেও গত তিনদিন চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ভোরে মৃত্যুবরণ করেছে নুরুন্নবী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...