রবিবার, ১৬ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের লেউইস্টনে বন্দুক হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন।

স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

লেউইস্টন পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, মেইনের লেউইস্টনে বুধবার গণ গোলাগুলির ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং আরও ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

এছাড়া মেইন স্টেট পুলিশ এবং একজন কাউন্টি শেরিফ আগে জানায়, বুধবার রাতে সেখানে একজন সক্রিয় বন্দুকধারী ছিল। কিন্তু বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

স্থানীয় পুলিশ অফিসের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, এ ঘটনায় ‘সন্দেহভাজন’ এক হামলাকারী এখনও পলাতক রয়েছে। যদিও কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলার সঙ্গে অন্তত দুই ব্যক্তি জড়িত। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

হামলাকারীকে ধরতে অভিযান চলছে জানিয়ে, ঘটনার তদন্ত চলাকালীন ওই এলাকার সব দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছে পুলিশ।

এছাড়া মেইন অঙ্গরাজ্য পুলিশও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। ফেসবুক পোস্টে তারা বাসিন্দাদের উদ্দেশে বলেছে, ‘অনুগ্রহ করে দরজা বন্ধ করে দিয়ে বাড়ির ভেতরে থাকুন। যদি কোনো সন্দেহজনক কার্যকলাপ বা ব্যক্তিদের দেখতে পান, দয়া করে ৯১১ (জরুরি সেবা নম্বর) এ কল করুন।’

লেউইস্টনে পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে অবস্থিত এবং রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর।

এদিকে, গোলাগুলির ঘটনার পর এবং হামলাকারী পলাতক থাকায় লেউইস্টনের আশপাশের দু’একটি শহরেও সতর্কতা জারি এবং বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...