মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুব‌কের আত্মহনন 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জয়ন্ত সূত্রধর (২৫) উপজেলার ধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুম গ্রাম এলাকার দীলিপ কুমার সূত্রধরের একমাত্র ছেলে। তারা বর্তমানে মিরসরাই পৌরসভার ৫ন নম্বর ওয়ার্ডের মৌমিনটোলা এলাকায় থাকেন।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী (ডাউন লাইন) অংশের মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে (জিআরপি) পুলিশ জয়ন্ত’র দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে জয়ন্ত সূত্রধর বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলো ।

জানা যায়, বুধবার বিকালে মিরসরাই সদর আবুনগর এলাকায় রেললাইনে বসে  মোবাইলে কারো সাথে ঝগড়া করছিলো। ঝগড়ার এক পর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

রেলওয়ে পুলিশ সীতাকুন্ড ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে জয়ন্ত সূত্রধরের দ্বিখন্ডিত লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতলে পাঠানো হয়েছে।  এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...