চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি হাটহাজারী অংশে ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে মাঠে নেমেছেন নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে এ সড়কের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।
এ সময় ফটিকছড়ির বিবিরহাট, নাজিরহাট ঝংকার মোড়, নতুন রাস্তার মাথা, হাটহাজারীর নুর আলী মিয়ারহাট, কাটিরহাট, এনায়েতপুর এবং সরকারহাট বাজার অংশে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
জানতে চাইলে ওসি আদিল মাহমুদ বলেন, ফুটপাত থেকে অবৈধ দোকান সরিয়ে দিয়ে চলাচল নির্বিগ্ন করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি সড়কের উপর ব্যবসা পরিচালনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
