রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আরও কতো অক্টোবর আসবে, দেখবেন কারা ক্ষমতায় থাকে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কি দুঃসাহস, মির্জা ফখরুল (বিএনপি মহাসচিব) আমাদের বলেন, ‌‘আর মাত্র কয়টা দিন’। অক্টোবর মাস, তারপর শেষ? আরও কতো অক্টোবর আসবে-যাবে, তখন দেখা যাবে কারা ক্ষমতায় থাকে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা কতো লড়াই-সংগ্রাম করে এখানে এসেছি। এখন বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস তারা আমাদের ক্ষমতা থেকে হটানোর ভয় দেখায়। আজকেও মির্জা ফখরুল বললেন, ‌‘বিএনপি গণতন্ত্রকে মুক্ত করার জন্য লড়াই করছে’।

আসলে বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াই করছে। অতীতেও তারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, প্রহসনের নির্বাচন করেছিল, ১ কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল।

১৫ ফেব্রুয়ারি মাগুরা মার্কা নির্বাচন করেছিল। যারা গণতন্ত্রকে গলাটিপে মেরেছে, তারা এখন গণতন্ত্রের জন্য লড়াই করছে, এমন কথা বলতে লজ্জাও করে না।

তিনি বলেন, ৪০ দল নিয়ে নাকি বিএনপি ২৮ তারিখ মাঠে নামবে। কতো যে দল। তারা নাকি রাষ্ট্র মেরামত করবে। আরে মেরামত করেছেন তো শেখ হাসিনা, আর আপনার ধ্বংস করেছেন। রাষ্ট্রকে আপনারা মেরামত করবেন, এটা শুনলে ঘোড়াও ডিম পাড়ে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা নাকি অশান্তি করেছি। ফখরুল সাহেব, গত এক বছর ধরে আমরা শান্তি সমাবেশ করেছি। এখান থেকে পল্টন বেশি দূরে নয়।

আমাদের জায়গায় যদি আপনারা ক্ষমতায় থাকতেন তাহলে কি আমাদের অস্তিত্ব নিয়ে কোথাও দাঁড়াবার কথা ছিল। আমরা অশান্তি চাইলে বিএনপি নয়াপল্টনে এতোগুলো সমাবেশ করতে পারত? প্রেস ক্লাবের সামনে এতো সমাবেশ করেছেন। আমরা শান্তি না চাইলে আপনারা একটা সমাবেশও করতে পারতেন না।

এ সময় ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ দিয়ে পৃথিবীর কোনো দেশে আন্দোলন হয় না।

আমাদের দেশেও দিনক্ষণ দিয়ে ৬৯ এর আন্দোলন হয়নি, ৯০ এর আন্দোলনও হয়নি। দিনক্ষণ দিয়ে যারা বারবার আন্দোলনের ডাক দেয় তাদের আন্দোলন খাদের মধ্যেই পড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...