রবিবার, ১৬ আগস্ট ২০২৬

অরাজকতা-জনদুর্ভোগ না করলে সমাবেশের অনুমতি পেতে পারে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

কোনো ধরনের ‘অরাজকতা’ ও ‘জনদুর্ভোগ’ করবে না প্রতিশ্রুতি দিলে বিএনপিকে ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করার অনুমতি দিতে পারে পুলিশ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে মধুবাগ খেলার মাঠ এবং ‘বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অরাজকতা, জনদুর্ভোগ সৃষ্টি করবে না এমন ওয়াদা করে ডিএমপি কমিশনারের অনুমতিতে রাজধানীতে ২৮ তারিখ বিএনপি মহাসমাবেশের অনুমতি পেতে পারে।’

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ২৮ অক্টোবর নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে।

একই দিনে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আবার ওইদিন জামায়াতে ইসলামীও মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

এরইমধ্যে সমাবেশের অনুমতির জন্য আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিএমপি কমিশনার যদি মনে করেন…তারা (বিএনপি) কমিশনারকে সন্তুষ্ট করতে পারেন যে, তারা অরাজক পরিস্থিতি তৈরি করবেন না, কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করবেন না, আমার মনে হয় কমিশনার পারমিশন দেবেন।’

বিএনপির সমালোচনা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনাদের যদি জনগণ ভোট দেয় তাহলে জয়যুক্ত হয়ে দেশকে শাসন করবেন।

এতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা জনগণের কাছে মাফ চেয়ে, তারা ক্ষমা করলে আপনারা ক্ষমতায় আসবেন। সেখানে আমাদের কিছু বলার নেই।

কিন্তু অবস্থান, অচল, ভাংচুর, অগ্নিসংযোগ করবেন, সেখানে আমাদেরও কিছু কর্তব্য থাকে। নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা কাজ করেন তারাও তাদের কর্তব্য পালন করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন, অরাজকতা করলে রাজনৈতিকভাবেই বিষয়টা মোকাবেলা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ২০ বছর আগে মধুবাগ এলাকার রাস্তাঘাট খারাপ থাকার চিত্র তুলে ধরে বলেন, ‘প্রধানমন্ত্রীর কারণে আজ এই এলাকার দৃশ্যপট পাল্টে গেছে। জঙ্গি-সন্ত্রাসবাদ দূর হয়েছে।

২০০৮ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি বাংলাদেশ বদলে দেবেন। বাংলাদেশ তো বদলে দিয়েছেনই এই এলাকাও বদলে দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন। অন্যদের মধ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রধান, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...