কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল (বঙ্গবন্ধু টানেল) আগামী শনিবার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
এ উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সদরের একটি কমিউনিটি সেন্টারে ৭ নং আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ ,সহ সভাপতি মামুনুর রশীদ, ৭ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রমুখ।
