মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ইউপি সদস্যের

আহত ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও কাঠ বোঝাই চাঁদের গাড়ির (জীপ) মুখোমুখি সংঘর্ষে হেলাল মেম্বার (৩৭) নামের ১ ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময়  নুরুন্নবী (৪৫) নামের আরও ১ যুবলীগ নেতা আহত হয়েছে । 

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের বটতল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত হেলাল মেম্বার রাঙ্গুনিয়া উপজেলার পাশ্ববর্তী বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

আহত যুবলীগ নেতা নুরুন্নবী রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক। সে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড ব্রিজঘাটা এলাকার স্থানীয় মৃত মজিবুর রহমানের ছেলে। নুরুন্নবী বর্তমানে নগরীর পার্কভিউ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল মেম্বার ও নুরুন্নবী দুজনেই পেশায় কাঠ ব্যবসায়ী। শিলক ইউনিয়ন থেকে গাছ মাপঝোঁক করে দুজনেই মোটরসাইকেল করে ফিরছিলেন। ফেরার পথে পদুয়া ইউনিয়নের বটতল এলাকায় কাঠ বোঝাই চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হেলাল মেম্বারকে মৃত ঘোষণা করেন। এবং আহত নুরুন্নবীর অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন তাকে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ বলেন, বিকাল ৩টার দিকে মোটর সাইকেল ও চাঁদের গাড়ির সংঘর্ষে পদুয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নুরুন্নবী মারাত্মকভাবে আহত হয়েছে। তার অবস্থা আশংকাজনক। বর্তমানে নুরুন্নবী নগরীর পার্কভিউ হসপিটালে লাইফ সাপোর্টে আছে। আমরা তাঁর পাশে আছি। এছাড়া এ দূর্ঘটনায় বান্দরবানের হেলাল মেম্বারও মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, “মোটরসাইকেল ও চাঁদের গাড়ির সংঘর্ষে ১জনের মৃত্যু হয়েছে। কাঠ বোঝাই চাঁদের গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালককে গ্রেফতার করা যায়নি। আর এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...