বন্ধুকে সাথে নিয়ে দেখতে বেরিয়ে ছিলো এলাকার পূজা মণ্ডপ। হয়ে উঠেনি আর পূজা মণ্ডপ ঘুরে দেখা দ্রুতগামী পিকআপ কেড়ে নিলো অরুণ দে (২২)’র প্রাণটাই।
আজ রবিবার (২২ অক্টোবর) বিকালে ফটিকছড়ির গহিরা হেয়াকো সড়কের দাঁতমারা বাজার এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী অরুণ দে (২২) নিহত হয়েছে।
এ ঘটনায় লিংকন শীল (২৪) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়। সে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত অরুণ দে দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নিশ্চিন্তা গ্রামের লিটন মিস্ত্রীর ছেলে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, পূজামণ্ডপে দুই বন্ধু ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ঘাতক পিকআপটি পালিয়েছে।
