রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবা মো. মজিদকে (৪৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডিত মো. মজিদের বাড়ি কুমিল্লা জেলায়। পেশায় গাড়িচালক মজিদ নগরীর সদরঘাট থানা এলাকায় স্ত্রী ও সৎ মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ নাসের চৌধুরী জানান, তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রবিবার এ রায় দিয়েছেন। রায়ে আসামি মজিদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে সাজামূলে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, নগরীর সদরঘাট থানার মোগলটুলী কাটা বটগাছ মোড় এলাকার বাসায় মা ও সৎ বাবার সঙ্গে থাকতো ১৬ বছর বয়সী কিশোরী। মা বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। আর সৎ বাবা পেশায় একজন গাড়িচালক। মা বাসায় না থাকার সুযোগে সৎ বাবা কিশোরীকে বিভিন্ন সময় খারাপ প্রস্তাব দিত। এক পর্যায়ে কিশোরী এসব কথাবার্তা বলতে নিষেধ করলে ভয়ভীতি দেখায় সৎ বাবা মজিদ। ২০১৭ সালের ৯ ডিসেম্বর সকালে প্রতিদিনের মতো মা বাসা-বাড়িতে কাজ করতে গেলে সেই সুযোগে কিশোরীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সৎ বাবা। একইসঙ্গে এ বিষয়ে মুখ খুললে কিশোরী ও তার মাকে হত্যা করার হুমকি দেয়। ভয়ভীতি দেখিয়ে এভাবে সবসময় ধর্ষণ করতো সৎ বাবা। এতে কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ বিষয়ে কিশোরীর মা জিজ্ঞেস করলে সৎ বাবা রাগারাগি করে বাসা থেকে বের হয়ে যায়। এ ঘটনায় ২০১৮ সালের ২ জুন ধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...