নানা আয়োজনে বান্দরবান সেনা জোনের আয়োজনে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভিক্টরী টাইগার্স এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২২শে অক্টোবর ) দুপুরে বান্দরবান সেনা জোনের ইউনিট প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ,(এসজিপি এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি)।
এসম প্রধান অতিথি এবং অতিথি বৃন্দ কেক কেটে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভিক্টরী টাইগার্স এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ (এ্যাডজুটেন্ট ৫ ইবি) এর সঞ্চালনায় ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভিক্টরী টাইগার্স এর ইতিহাস,ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করা হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,জেলা ও দায়রা জজ আদালতের বিচারক,মোঃ ফজলে এলাহী ভূইয়া,জোন কমান্ডার, লেঃ,কর্নেল মাহমুদুল হাসান,জেলা পুলিশ সুপার, সৈকত শাহীন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার বান্দরবান বিজিবি সেক্টর,জেলা প্রশাসনের কার্যালয় সহ সকল সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,ব্যাবসায়ি প্রতিনিধি, জোন ইউনিটের সেনা সদস্য বৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
