মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সরকার বদ্ধপরিকর: ভূমিমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন :

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন,বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রের পরিণত করে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ সংগ্রাম,ত্যাগের মধ্য দিয়ে ১৯৯৬ সালে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করেন।আজ বাংলাদেশ সাম্প্রদায়িক চেতনার বাইরে এসে অসাম্প্রদায়িক রাষ্ট্র।

শনিবার (২১ অক্টোবর) রাত ৮টায় আনোয়ারা উপজেলার কচিকাঁচা গোষ্ঠীর পূজা মণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।এছাড়াও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মন্ত্রী আরো বলেন,ধর্ম যার যার,রাষ্ট্র সবার।স্বাধীনতা যুদ্ধে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সকলে অংশগ্রহণ করেছেন।এদেশ আমাদের সকলের।আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি।সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার ,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল সেন, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...