রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।
শনিবার (২১ অক্টোবর) মহা সপ্তমী পূজার দিন তিনি কাপ্তাইয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকল্পে দায়িত্বরতদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু সহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
