বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের মাহফিলে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রাদি.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ হাটহাজারী ফটিকছড়ি সমন্বয় পরিষদের উদ্যোগে গত (২০ অক্টোবর) শুক্রবার বাদে আসর হতে চট্টগ্রাম হাটহাজারী ফতেয়াবাদ সাইফা নুর কনভেনশন হলে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। বিশেষ অতিথি ছিলেন চবি হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ সায়েম হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জসিম উদ্দিন,মাওলানা এরশাদুল আলম,মাওলানা রকিবুল ইসলাম,মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম ,মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর,মাওলানা মুহাম্মদ জসিম,নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিয়োদ্ধা সরোয়ার কামাল, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ,ফতেয়াবাদ সিটি কর্পোরেশন গার্লস স্কুল এন্ড কলেজের হেড মাওলানা মুহাম্মদ মফজল আলম প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন,আধ্যাত্মিক চেতনা বিকাশের মাধ্যমে যুব সমাজের নৈতিক অধঃপতন রোধ করে তাদেরকে সচ্চরিত্র গঠনে এবং সৎ ও সৃষ্টিশীল কর্ম-চেতনায় উজ্জীবিত করে একটি আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রাদি.) প্রতিষ্ঠা করেন অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন যুব সমাজকে ইসলামের সত্য, সুন্দর ও শৃঙ্খলার পথে ধাবিত করতে এবং সমাজ থেকে অশ্লীলতা ও বেহায়াপনা দূর করতে ব্যতিক্রমধর্মী নানা আধ্যাত্মিক কর্মসূচী নিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে।

পরে মিলাদ-কিয়াম শেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি,ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় থেকে ফিলিস্তিনিদের হেফাজত,নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...