রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ইসরায়েলকে অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনে ‘গণহত্যা’ বন্ধ করতে ও বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণের পরিধি না বাড়াতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

এরদোয়ান বলেন, শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের হত্যা করে এবং হাসপাতাল, স্কুল, মসজিদ, গির্জায় বোমা হামলা করে দেশকে নিরাপদ রাখা যায় না। কোনো নিপীড়ন শান্তির দিকে নেয় না।

গাজায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত পরিস্থিতি নিয়ে এরদোয়ান আরও বলেন, ইসরায়েলি নেতৃত্ব ভুল না শুধরিয়ে এবং রাষ্ট্রীয় প্রজ্ঞার আলোকে কাজ না করে একটি সংগঠনের মতো ব্যবহার করছে। এটা তারা এই অঞ্চলের বাইরের (মধ্যপ্রাচ্য অঞ্চলের) খল অভিনেতাদের দ্বারা প্ররোচিত হয়ে করছে।

ইসরাইলি নেতৃত্বের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি, তারা যেন বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিধি না বাড়ায় এবং অবিলম্বে গণহত্যার মতো অভিযান বন্ধ করে।

গাজায় ইসরাইলি আগ্রাসনের জন্য পশ্চিমা শক্তি ও গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোয়ান।

তিনি বলেছেন, এই অঞ্চলকে অবশ্যই যত দ্রুত সম্ভব চলমান উন্মত্ততা থেকে মুক্ত করতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট এ সময় বলেন, পশ্চিমা দেশগুলো এগুলো উৎসাহিত করছে এবং তাদের গণমাধ্যমগুলো বৈধতা দানের প্রতিযোগিতায় রয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি।

তুর্কি প্রেসিডেন্ট যোগ করেন, এক নতুন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই অঞ্চলটিতে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে আমরা বিশ্বাস করি। এতে অঞ্চলটি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা অর্জন করবে।

মানবিক সংকট এড়াতে এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধানের জন্য তুরস্ক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এরদোয়ান।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...