মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জুনাইদুর রহমান (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতরভাবে আহত হয়েছে আরো একজন। 

শুক্রবার (২০ অক্টোবর)রাত ৮ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জুনাইদুর রহমান  চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ইন্টার ২য় বর্ষের ছাত্র এবং চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ড রহমানিয়া পাড়ার মৃত ছালেহ আহমদের ছেলে। আহত মোহাস্মদ সাকিব(২০)একই এলাকার মৃত কাশেমের ছেলে।

স্থানীয়রা প্রতক্ষ্যদর্শীরা জানায়,  তারা দুই বন্ধু বিকেলে মোটারসাইকেল যোগে আজীজনগরে অবস্থিত চেয়াম্যানলেকে বেড়াতে গিয়েছিলো।সেখান থেকে ফেরার সময় কক্সবাজারগামী যাত্রীবাহী বাস (অভি পরিবহন) ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় জুনাইদুর রহমান এবং তার সাথে থাকা সাকিবকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু বলেন,ঘটনাস্থলে একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে বলে শুনেছি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান জানান,আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে।তবে বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...