মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরাও কাজ করে চলেছি : বিএফআইডিসির  চেয়ারম্যান

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)  এর অন্যতম শিল্প প্রতিষ্ঠান রাঙামাটির কাপ্তাই  লাম্বার প্রসেসিং কমপ্লেক্স( এলপিসি)  ইউনিটকে মাষ্টার  প্ল্যানের  মাধ্যমে আরোও আধুনিকায়ন করা হবে।

শুক্রবার(২০অক্টোবর)  বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন  এর চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব  মো.নাসির উদ্দীন কাপ্তাই এলপিসি ইউনিট শাখা পরিদর্শন কালে একথা বলেন ।

এসময় তিনি  কাপ্তাই এলপিসি শাখা সকল কার্যক্রম  ঘুরে দেখে সাংবাদিকদের  বলেন, আমাদের বিশাল নিজস্ব সম্পত্তি পরিত্যক্ত পড়ে আছে। আমরা মাষ্টারর প্ল্যানের মাধ্যমে  খালি জমি কাজে লাগিয়ে আরোও রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছি। বর্তমানে এলপিসি কারখানা বিভিন্ন সরকারি /বেসরকারি প্রতিষ্ঠানকে ফার্নিচার (আসবাবপত্র) সরবরাহ করে ব্যাপক রাজস্ব আয় করেছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরাও কাজ করে চলছি।

তিনি আরোও বলেন,  আমাদের ফার্নিচার  ডিজাইনার ছিলনা ইতিমধ্যে আমরা প্রতিটি ইউনিটে ডিজাইনার নিয়োগের প্রক্রিয়া চলছে।

এর আগে  চেয়ারম্যান এলপিসি ইউনিট শাখা পরিদর্শনের আগে ২৩ লাখ ৯৬হাজার ৩৮৪ টাকার জিএম অফিসের মেইন গেইট ও বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় বিএফআইডিসির  মহা-ব্যবস্থাপক( রাবার) মো.ফারুক হোসেন,  চেয়ারম্যানের একান্ত সচিব মো: নাজমুল হক),কাপ্তাই  এলপিসি ইউনিটের প্রধান সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, সহ-ব্যবস্থাপক(হিসাব) বিলাশ কুমার বিশ্বাস ,কারিগরি কর্মকর্তা জুয়েল হোসেন সহ এলপিসি ইউনিট কর্মকর্তা,কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...