মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দ্রুত সময়ে সিইউএফএলের নানা জটিলতার সমাধান হয়ে যাবে: ভূমিমন্ত্রী জাবেদ

মোহাম্মদ রিয়াদ হোসেন

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, নানা জটিলতা এবং গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিইউএফএল । এটি আমাদের সম্পদ। আনোয়ারার সর্বপ্রথম ইন্ড্রাস্ট্রি হচ্ছে এটি । খুব দ্রুত সময়ে নানা জটিলতার সমাধান হয়ে যাবে।  

তিনি বলেন, অন্যান্যদের ইন্ড্রাস্ট্রির মতো স্বাভাবিকভাবে সচল থাকার বিষয়ে আমার সার্বিক সহযোগিতা থাকবে। সার উৎপাদনে সিইউএফএল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (২০ অক্টোবর) মন্ত্রীর নির্বাচনী এলাকা আনোয়ারা উপজেলাধীন রাষ্ট্রায়ত্ব সার কারখানা সিইউএফএল হাউজিং কলোনি জামে মসজিদে জুমা’র নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি: ভূমিমন্ত্রী জাবেদ

তিনি আরো বলেন, মুসলমানদের জন্য তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। যার মধ্যে মক্কা,মদিনার পরে হচ্ছে মসজিদুল আকসার অবস্থান। কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) সর্বপ্রথম মসজিদুল আকসা’র দিকে ফিরে নামাজ আদায় করেছেন এবং মে’রাজসহ ইসলামের অনেক মৌলিক বিষয় মসজিদুল আকসা’র সাথে জড়িত। ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করেন। একদিন মসজিদ আকসা মুসলমানদের হবেই, কেউ মুসলমানদের আটকাতে পারবে না।

টানেল উদ্বোধনের বিষয়ে মন্ত্রী বলেন, আগামী ২৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন৷ তাই প্রধানমন্ত্রীর জনসভায় স্ব-পরিবারে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু টানেল নামক এই সুন্দর উপহারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো সকলের দায়িত্ব।

এসময় অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, সাবেক ভাইস চেয়ারম্যান এম.এ হান্নান মনজু চৌধুরী, জেলা পরিষদের সদস্য আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন,বরুমছড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়নের চেয়ারম্যান কাইয়ুম শাহ্, রায়পুরের চেয়ারম্যান আমিন শরীফ, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, শ্রমিকলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, সিবিএর সাধারণ সস্পাদক এ,কে,এম আমিনুর রহমান রানা, সহ-সভাপতি মোসলেম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আইন সম্পাদক আনিসুর রহমান জুয়েল, সাবেক সভাপতি আব্দূর রহিম, সিবিএ নেতা আবুল বশর, যুবলীগের আহ্বান শওকত ওসমানসহ সিইউএফএলের সকল বিভাগীয় প্রধানরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...