মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে ফেনী নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের শুক্রবারিয়াহাট এলাকায় নদীর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ৫ শতাধিক এলাকাবাসী অংশ নেয়।

ফেনী নদীর পাড় সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা নুরুন নবী ভূঁইয়া, উপদেষ্টা সাইফ উদ্দিন চৌধুরী রূপম, নুরুল কাদের হোসাইনী, কমিটির সভাপতি ও ধুম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান ভোলা, সাধারণ সম্পাদক হাজী শামসুদ্দীন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজমুল হোসেন ভূইয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রাম ও ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চর কালিদাশ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। ভাঙ্গনের কবলে পড়ে গুরুত্বপূর্ণ সড়কটি নদীতে বিলিন হয়ে যাচ্ছে। ভাঙ্গনের আশংকায় শুক্রবারিয়াহাট জামে মসজিদ, একটি ঈদগাঁ, উত্তর মোবারকঘোনা ফোরকানীয়া ও নূরানী একাডেমী, উত্তর মোবারকঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুক্রবারিয়াহাট বাজার ও এলাকায় তিনটি কবরস্থান নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা করছি।

মানববন্ধনে বিভিন্ন রঙিন ফেস্টুন ‘নদী ভাঙ্গন ঠেঁকাও, শুক্রবারিয়াহাট বাঁচাও’, ‘মৎস্য প্রকল্পের ওভারলোড় গাড়ি নিয়ন্ত্রন করি, নদী ভাঙ্গন ও এলাকা রক্ষা করি’। ‘প্রধানমন্ত্রীর দৃষ্টি চাই, নদী ভাঙ্গন রোধ চাই’ নদী ভাঙ্গন রোধ করি, মাদ্রাসা, মসজিদ ঈদগাঁ, কবরস্থান, স্কুল রক্ষা করি’ এসব স্লোগান সংবলিত দাবী নিয়ে ফেনী নদীর তীরে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়।

এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব মো. রবিউল হোসেন বলেন, এই নদীতে ভাঙ্গনের কবলে পড়ে অনেকের ঘরবাড়ি বিলীন হয়েছে। অনেকে জায়গা জমি হারিয়ে এখান থেকে অন্যত্র চলে গেছে। এখন চলাচলের একমাত্র সড়কটি নদীগর্ভে চলে যাচ্ছে। এলাকার ২০ হাজার মানুষের পক্ষ থেকে আমরা সরকারের কাছে ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।

শুক্রবারিয়াহাট বাজারের ব্যবসায়ি আশরাফুল ইসলাম তসলিম বলেন, এখানে আতংকে মধ্যে ব্যবসা করছি। যেভাবে রাস্তা ভেঙ্গে নদীতে চলে যাচ্ছে, ব্লক দিয়ে মেরামত না করলে যে কোন সময় আমাদের বাজারও নদী গর্ভে চলে যেতে পারে।

বেলাল হোসেন নামে একজন বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ২৫ থেকে ৩০ টন মাছের খাদ্য নিয়ে বড় বড় ট্রাকগুলো মৎস্য প্রকল্পে নেয়া হয়। একে তো আগে থেকে নদী ভাঙ্গন রয়েছে, তার উপর খাদ্যবাহী ভারী ট্রাক চলাচলের কারণে সড়ক দেবে গিয়ে ভাঙ্গন আরো তীব্র হচ্ছে।

ফেনী নদীর পাড় সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজমুল হোসেন ভূইয়া বলেন, ভাঙ্গন রোধে আমাদের স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর ভূঁইয়া কিছু ব্লক দিয়েছেন। ব্লকগুলো ফেলা হয়েছে। তবে স্থায়ীভাবে ব্লক তৈরি না করলে ভাঙ্গন রোধ কিছুতেই সম্ভব নয়।

ফেনী নদীর পাড় সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক হাজী শামসুদ্দীন ভূঁইয়া বলেন, বড় বড় ট্রাক মাছের খাদ্য নিয়ে এই সড়ক দিয়ে প্রতিদিন যাওয়ার কারণে নদী পাড় ভেঙ্গে যাচ্ছে। এই ট্রাকগুলোর চলাচল বন্ধ না হলে এবং টেকসই ব্লক দিয়ে মেরামত করা না গেলে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কবরস্থান ও বাজার বিলীন হয়ে যাওয়ার আশংকা করছি। এ বিষয়ে আমাদের অভিববাবক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করছি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...