সোমবার, ১৭ আগস্ট ২০২৬

১৫০টি সেতু আর ওভারপাস যোগাযোগে আনবে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে রাজশাহী ও রংপুর মাহসড়কে আর ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হবে না যাত্রীদের। বলছেন ওই সড়কের যাত্রী এবং পরিবহন শ্রমিকরা। ওই দুই মহাসড়কে ১৪টি ওভারপাস উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তারা। ওই একই দিনে দেশের আট বিভাগের ৩৯টি জেলায় ১৫০টি সেতু উদ্বোধন করা হয়। সেতুগুলে্ উদ্বোধনের পর একই রকম উচ্ছ্বাস জানান সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলের সড়ক ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ সড়ক সেতুর উদ্বোধন করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের উন্নয়ন পরিকল্পনা বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে এবং মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে নানামুখি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই ১৫০ সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে তিন হাজার ২৫৭ কোটি ৫০ লক্ষ টাকা। ১৫০টি সেতুর মোট দৈর্ঘ্য হচ্ছে ৯ হাজার ৪৫৩ দশমিক ৫৩মিটার।

এর আগে গত বছরের ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১০০টি সড়ক সেতুর উদ্বোধন করেছিলেন। সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ নিয়ে এখন পর্যন্ত গত ১৫ বছরে মোট ১১ হাজার ৩১টি সেতু নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। এছাড়াও দেশের সড়ক যোগাযোগের ক্ষেত্রে মহাসড়ক, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক মহাসড়কে ব্যাপক উন্নয়ন করেছে। এক্সপ্রেসওয়ে, মহাসড়ক চার লেনে উন্নীত করা, পদ্মা সেতু নির্মাণ, ফ্লাইওভারসহ ছোট-বড় সেতু, কালভার্ট, আন্ডারপাস নির্মাণ করেছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, এসব সেতু নির্মাণের ফলে এখন ওই অঞ্চলগুলো সারাদেশের যোগাযোগ নেটওয়ার্কের আওতায় এসেছে। ফলে এসব এলাকার সাধারণ মানুষের ভোগান্তি যেমন কমবে, তেমনি ৩৯ জেলার কৃষকরা তাদের কৃষিপণ্যও দ্রুত বাজারজাত করতে পারবেন।

বৃহস্পতিবার উদ্বোধন করা ১৫০টি সেতুর মধ্যে পাঁচটি সেতু রয়েছে জামালপুরের জামালপুর-ধানুয়া-কামালপুর-কদমতলী মহাসড়কে। এই সড়ক দিয়ে কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ গড়ে উঠেছে। সড়কটিতে পাঁচটি গুরুত্ত্বপূর্ণ সেতু না থাকায় এতো দিন পণ্য পরিবহণে কাঠখড় পোহাতে হয়েছে আমদানি ও রপ্তানিকারকদেরকে। এবার সেতুগুরো উদ্বোধন হওয়ায় সরাসরি যোগাযোগ স্থাপন হরো। একই সঙ্গে রৌমারী স্থলবন্দরের গুরুত্বও আগের চেয়ে কয়েকগুণ বেড়ে যাচ্ছে।

একটি সেতুর অভাবে হাওর জনপদ সুনামগঞ্জের ছাতকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিলো হাওরবাসীর। এবার ছাতকের সুরমা নদীতে সেতু নির্মাণের ফলে সেই হাওরবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হলো। ৪০২ দশমিক ৬১ মিটার দৈর্ঘ্যের এই সেতু এখন বদলে দিবে ছাতকের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হাওরপাড়ের মানুষের জীবনযাত্রা। কৃষিপণ্য পরিবহনেও ঘটবে বড় পরিবর্তন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...