সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে প্রাইভেটকার থেকে গরুর বাছুর উদ্ধার, খোজ মিলছে না মালিকের

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক বিরোধী অভিযান কালে প্রাইভেটকার থেকে একটি গরুর বাছুর উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ অক্টোবর)ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ তালবাড়িয়া এলাকা থেকে প্রাইভেটকার সহ গরুর বাছুরটি উদ্ধার করা হলেও ঘটনার ২৪ ঘন্টা পার হওয়ার পরেও সন্ধান মিলেনি মালিকের।

জানা গেছে, বুধবার সকালে মিরসরাই থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযানে মহাসড়কে গাড়ি তল্লাশি করছিল। এসময় একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ-০৫-০১০৪) পুলিশকে দেখে চেকপোস্টে থেকে একটু আগে থেমে যায়। এসময় প্রাইভেটকারে থাকা ৫ – ৬ জন দৌঁড়ে পালিয়ে যায়। আরোহীদের পালিয়ে যাওয়ার কারন জানতে গিয়ে পুলিশ প্রাইভেটকারের কাছে গিয়ে গাড়ির ভিতরে একটি গরুর বাছুর দেখতে পান। ঘটনাস্থল থেকে পুলিশ গরুর বাছুর ও প্রাইভেটকারটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। কিন্তু উদ্ধারের ২৪ ঘন্টা পার হলেও গরুর বাছুর কিংবা প্রাইভেট কারের মালিকানা দাবি করে মিরসরাই থানায় কেউ যোগাযোগ করেনি। এই সংক্রান্তে মিরসরাই থানা পুলিশ মামলা ( নং ১৮) দায়ের করেছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গরু চোর সিন্ডিকেটটি শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া গরুটি যথা সম্ভব ফেনী ছাগলনাইয়া কিংবা মুহুরীগঞ্জ এলাকার হতে পারে। আমরা সংশ্লিষ্ট থানায় বার্তা প্রেরণ করেছি গরুর মালিকের খোঁজে। উপযুক্ত তথ্য প্রমান সাপেক্ষে গরুর মালিককে গরুটি হস্তান্তর করতে চাই আমরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...