রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ফিলিস্তিনের স্বাধীনতাকামী নির্যাতিত মানুষের পক্ষে চট্টগ্রামে মানববন্ধন

নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবে বর্বর ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে এবং ফিলিস্তানের স্বাধীনতাকামী ও নির্যাতিত মানুষের পক্ষে মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা।

এতে ধর্ম বর্ণ নিবির্শেষে সকল শিক্ষার্থীরা স্বাধীন, সার্বভৌম ফিলিস্তান রাষ্ট্র প্রতিষ্টার দাবি জানান।

চট্টগ্রাম পলিটেকনিক ইনিষ্টিটিউটের ছাত্র অপূর্ব বডুয়া বলেন, পৃথিবীটা মানুষের হোক, সকল প্রাণী শান্তিতে বসবাস করুক।পৃথিবীর বাকি মানুষের মত ফিলিস্তিনের মানুষের ও অধিকার রয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার।

হেদায়েতুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থী মোঃরিয়াদ উদ্দীন বলেন, ফিলিস্তিনের শিক্ষা প্রতিষ্টান, মাদ্রাসা স্কুলগুলো ইসরাইলী বাহিনী মাটির সাথে মিলিয়ে দিয়েছে।

দখলদার ইসরায়লিদের প্রতি তীব্র নিন্দা ও ধীক্কার জানায়। সেইসাথে ফিলিস্তানের সাধারণ মানুষের পক্ষে সমর্থন দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়র এর শিক্ষার্থী স্বরুপ ঘোষ দাবি করেন শান্তিতে নোবেল জয়ী হয়ে ড. ইউনুছ দখলদার ইসরাইলকে ২০০ কোটি টাকা অর্থ সহায়তা দিয়ে শান্তি এবং মানবতার বিপক্ষে অবস্তান নিয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম মহাগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু ইসরাইল কতৃত বাংলাদেশকে স্বীকৃতির প্রস্তাব প্রত্যাখান করে স্বাধীন স্বার্বভৌম ফিলিস্তান রাষ্টের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান জানিয়েছিলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তানি জনগনের পক্ষে বাংলাদেশের অকুন্ঠ সমর্থন পুণ:ব্যাক্ত করে অবিলম্বে হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্টার দাবি জানানোকে বাংলার ছাত্রসমাজ ধন্যবাদ জানাচ্ছে।

আরো বক্তব্য রাখেন খোরশেদ আলম মানিক, হালিম শিকদার মিতু, আনিসুর রহমান, জাহেদুল ইসলাম, ইমাম উদ্দিন নয়ন, আরাফাত রুবেল, মোশরাফুল হক পাভেল, হাবিব রহমান, রাকিব হায়দার, কাজী নাইম, জুবায়ের আলম আশিক, লায়লা সিকদার লিপি, ওরুপ বিশ্বাস প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...