রবিবার, ১৬ আগস্ট ২০২৬

উন্নয়ন চলমান রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান এমপি নোমানের

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালী সারোয়াতলী ইউনিয়নে আলাদা অনুষ্ঠানের মধ্যে দিয়ে চারটি স্কুলের নতুন ভবন শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়, বেঙ্গুরা সিনিয়র (আলিম) মাদ্রাসা, সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ও বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মোট ৭ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট চারটি ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর।

বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের আগে বিদ্যালয় প্রাঙ্গণে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে নোমান আল মাহমুদ বলেন, শিক্ষার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার।

শুধু অবকাঠামো নয়, সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়াসহ শিক্ষার গুণগতমান উন্নয়নে শহর থেকে গ্রাম পর্যন্ত একই ক্যারিকুলামে কর্মমূখী শিক্ষা চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, গত সাড়ে ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির সব ক্ষেত্রে দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন, যা সারা পৃথিবীতে প্রশংসিত। তাই উন্নয়ন চলমান রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

অত্র বিদ্যালয়ের গভর্নিং সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম, উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছহাব উদ্দিন, সৈয়দ সাজেদ উল্লাহ আজিজী প্রমুখ।।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...