মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশকে ভালোবাসেন তাহলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। এই দেশে সবুজের মাঝে লাল সূর্য ঠিক রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। সাম্প্রাদায়িকতা আর জঙ্গিবাদ আমাদের লাগবে না। এদের সুযোগ দেয়া যাবে না। তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারাই বলুন তো, আজকে দেশের একটি বিরোধী দল দেশের নামে বিষোদ্গার করেন। একটা দল (বিএনপি) দিন-রাত প্রধানমন্ত্রীকে বিষোদগার করে। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কী বডি ল্যাঙ্গুয়েজে সম্মান করে। এরা কী দেখে না? তার সঙ্গে তো বহু প্রধানমন্ত্রী জি-২০ সম্মেলনে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট তো শেখ হাসিনার সঙ্গে নিজেই সেলফি তুলেছেন। জি-২০ তেও তুলে, নিউ ইয়র্কেও তুলে। এটা নিজে থেকেই তুলে। অন্য কারও সঙ্গে তো তুলে না।

তারা আমাদের সমর্থন করুক বা না করুক, সম্মান করে জানিয়ে তিনি বলেন, এটাতে আমরা আনন্দিত- এমন না। শেখ হাসিনাকে তারা গুরুত্ব দিয়েছেন। এটা তো বুঝতে হবে। বিএনপি কী এসব বুঝে না?

মির্জা ফখরুলের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, এখন বিশ্বের অনেকেই তাদের দল সামলাতে পারছে না। চারদিকে আগুন। এসব ছেড়ে বাংলাদেশে এসে ফখরুল সাহেবকে উৎসাহ দেবে কে? ফখরুল তো প্রতিদিনই ভাষণ দিতে গিয়ে মিথ্যাচার করেন।

পৃথিবীতে সব সরকারেরই পতন হয়, এরশাদ সরকারেরও পতন হয়েছে জানিয়ে কাদের বলেন, ৬৯ এ আমাদের এখানেও পতন হয়েছে। এরশাদ সরকারেরও পতন হয়েছে। বিরোধী দলেরও তো পতন হয়। তাদের (বিএনপির) কত আন্দোলনই তো ফেল করল। আমাদের দেশের বিরোধী দল এখন ভুল পথে আছে। আমি ফখরুল সাহেবকে বারবার বলেছি, তত্ত্বাবধায়ক সরকার বহু আগেই আজিমপুর করবস্থানে গেছে। ওইখানে ঘুমিয়ে আছে। তাকে জাগাবে কে? ওই দাবি আর তুইলেন না। মৃত জিনিস কী আর কখনও ওঠে আসে? শেখ হাসিনা কেন পদত্যাগ করবেন?

বিএনপির নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, যদি কোনো কারণে ক্ষমতার ময়ূর সিংহাসনের দেখা পান তখন কি পদ্মা সেতু ভাঙবেন? মেট্রোরেল ভাঙবেন, সড়ক-মহাসড়ক ভেঙে দেবেন? পারমাণবিক চুল্লি কি ভেঙে দেবেন? এ জন্যই বলেছি, ইউরেনিয়াম ফখরুল সাহেবের মাথায় ঢেলে দেব।

দেশের স্বাধীনতা রক্ষায় আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, যদি এ দেশকে ভালোবাসেন তাহলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। এই দেশে সবুজের মাঝে লাল সূর্য ঠিক রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। সাম্প্রাদায়িকতা আর জঙ্গিবাদ আমাদের লাগবে না। এদের সুযোগ দেয়া যাবে না। তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...