মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জনকল্যাণমূলক কর্মে শেখ হাসিনা মানুষের মনে স্থান নিয়েছেন:এমপি নদভী

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম—১৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বয়স্ক ও বিধবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাতায় প্রতি মাসে হতদরিদ্রদের মাঝে শুধু সাতকানিয়ায় ১২ কোটি টাকা প্রদান করে থাকে। শুধু তাই নয়, এলাকাভিত্তিক জনকল্যাণমূলক কাজ করে মানুষের মনে স্থান করে নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এভাতা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনার বিকল্প নাই।

তিনি বুধবার (১৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। 

সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি মো. ইদ্রিচ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য মাষ্টার ফরিদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান ও পৌরসভা আওয়ামীলীগ নেতা রকিবুল হক দীপু।

এমপি আবু রেজা নদভী আরও বলেন, বঙ্গবন্ধু হচ্ছে একটি দেশের স্থপতি। এমন রাষ্ট্রনায়ককে জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক ও তাদের সাথে জামায়াত ইসলামী মিলে সপরিবারে হত্যা করে বিশ্বে খারাপ নজির সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, জালেমরা মাছুম বাচ্চা শেখ রাসেলকেও তার মায়ের কাছে যেতে না দিয়ে বুলেটবিদ্ধ করে হত্যা করে বর্বরতার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাদের ক্ষমা করবেন না। ওই খুনিরা জালেম, জঙ্গী ও সন্ত্রাসী হিসেবে দেশে পরিচিতি লাভ করেছে। জেলা পরিষদ সদস্য মো. এরফানুল করিম চৌধুরী’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত, চেয়ারম্যানদের মধ্যে মাদার্শার আ.ন.ম সেলিম, চরতির মো. রুহুল্লাহ চৌধুরী, নলুয়ার লেয়াকত আলী, পৌরসভা আওয়ামীলীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, যুবলীগ নেতা হারেজ মোহাম্মদ ও ছাত্রলীগ নেতা আবদুল মান্নান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...