বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা মিলানায়তনে “শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দুর্জয় “এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
নোমান আল মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আর দেশি-বিদেশি অপশক্তির ষড়যন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে বিশ্বের ইতিহাসের বর্বর ও নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হন। শিশু শেখ রাসেলও রক্ষা পাননি এ হত্যাকাণ্ড থেকে। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রাবস্থায় মাত্র ১১বছর বয়সে তিনি নিহত হন।
স্বল্পস্থায়ী জীবনের অধিকারী হলেও তার আতিথেয়তা, পরোপকার এবং মানুষের প্রতি ভালোবাসা প্রভৃতি মানবীয় গুণাবলীর জন্য মৃত্যুঞ্জয়ী শেখ রাসেল আমাদের হৃদয়ের গভীরে চির ভাস্মর হয়ে থাকবেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা একরাম ইবনে সুলতানের সঞ্চালনায় জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মোহাম্মদ ইমরান, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, তপন কান্তি দে, গৌতম চৌধুরী, সুদীপ্ত দেওয়ান প্রমুখ।
উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
