সোমবার, ১৭ আগস্ট ২০২৬

উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামাল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে টানা দুই ম্যাচে দাপুটে জয়ে উড়তে থাকা শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে এবার মাটিতে নামাল নেদারল্যান্ডস। প্রোটিয়াদের ৩৮ রানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল তারা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। আগে ব্যাট করে ৪৩ ওভারে আট উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে ডাচরা। জবাবে ৪২.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে প্রোটিয়ারা তোলে ২০৭ রান।

২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৩৬ রান যোগ করেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। ২০ রান করা ‍ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাকারম্যান। দলীয় ৩৯ রানে ব্যক্তিগত ১৬ রানের মাথায় ফন ডার মারউইর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাভুমা। বিনা উইকেটে ৩৬ থেকে ৪৪ রানেই চার উইকেট নেই প্রোটিয়াদের। তখনই ম্যাচের মোমেন্টাম হারিয়ে বসে তারা।

ডেভিড মিলার ৫২ বলে ৪৩ রান করে আশা জিইয়ে রাখলেও তাকে বোল্ড করে প্রেটিয়াদের সেই আশা শেষ করে দেন ফন বিক। এরপর প্রোটিয়াদের পক্ষে কেউই দাঁড়াতে পারেননি। বরং, ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয় আফ্রিকান ব্যাটাররা। শেষের দিকে কেশব মহারাজ চেষ্টা চালিয়ে গেলেও পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০৭ রানে থামে তারা।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ৪৩ ওভারে ২৪৫/৮। (বিক্রম ২, ম্যাক্স ১৮, কলিন ১২, ডি লিড ২, সাইব্র্যান্ড ১৯, তেজা ২০, অ্যাডওয়ার্ডস ৭৮*, ফর বিক ১০, মারউই ২৯, আরিয়ান ২৩*; লুঙ্গি ৯-১-৫৭-২, জ্যানসেন ৮-১-২৭-২ , রাবাদা ৯-১-৫৬-২ , জেরাল্ড ৭-০-৪৫-১, কেশভ ৯-০-৩৮-১)

দক্ষিণ আফ্রিকা : ওভারে /। (বাভুমা ১৬, ডি কক ২০, ডুসেন ৪, মার্করাম ১, ক্লাসেন ২৮, মিলার ৪৩, ক্যানসেন ৯, জেরাল্ড ২২, রাবাদা ৯, মহারাজ ৪০, লঙ্গি ৭*; আরিয়ান ৫-১-১৯-০, ফন বিক ৮.৫-০৬০-৩, অ্যাকারম্যান ৩-০-১৬-১, মিকেরেন ৯-০-৪০-২, মারউই ৯-০-৩৪-২, ডি লিড ৮–০৩৬-২ )

ফলাফল : নেদারল্যান্ডস ৩৮ রানে জয়ী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...