রবিবার, ১৬ আগস্ট ২০২৬

শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন ভারতে অবস্থান করছে। একই সময়ে বাংলাদেশ ইমার্জিং দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে শ্রীলঙ্কা ইমার্জিং দল। এরপর বৃষ্টি আইনে বাংলাদেশ ইমার্জিং দলের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৫১ রান। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ ওভারে ১৫২ রান তুলে অলআউট হয় বাংলাদেশ ইমার্জিং দল।

এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে রানের খাতা খুলার আগেই উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে শুরুর সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেন বাকি টপ অর্ডার ব্যাটাররা। তিন ব্যাটার মোহাম্মদ সামাজ ৬২, নাভাদ প্রভানিথানা ৬৬ ও আহান বিক্রমাসিংহের অপরাজিত ৬৮ রানে লড়কু সংগ্রহ পায় স্বাগতিকরা।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন পেসার রিপন মণ্ডল। একটি করে উইকেট পেয়েছেন রাকিবূল হাসান, রিশাদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

এরপর লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। তার ব্যাট থেকে এসেছে ৫ রান। আরেক ওপেনার অমিত হাসানও ৫ রানের বেশি করতে পারেননি। ব্যর্থদের কাতারে নাম লিখিয়েছেন শাহাদাত হোসেন দিপু-প্রিতম কুমাররাও।

তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৭ বলে ১৮ রান। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও দুর্দান্ত ছিলেন আব্দুল্লাহ আল মামুন।

এই মিডল অর্ডার ব্যাটার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৬৪ রান। মামুন ফেরার পর আর বেশিক্ষণ টিকেনি বাংলাদেশের ইনিংস। রিশাদ হোসেন-রিপন মণ্ডলরা শুধুই ব্যবধান কমিয়েছেন। হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...